প্রয়োজনীয় তথ্য সম্বলিত গুগল ফরম এখনো যারা পূরণ করেননি এমন প্রার্থীদের বিশেষ নির্দেশনা দিয়েছে পিএসসি। ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন প্রার্থী সেই ফরম পূরণ করেননি বলে জানা গেছে । তাদের আগামী ১১ আগস্টের মধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি)‘র বিশেষ গুগল ফরম পূরণের অনুরোধ করেছে।
বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৩ ও ২৯ জুলাই প্রকাশিত ৬৩ ও ৭৪ নম্বর বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় মনোনীতদের তথ্য যাচাই ও চূড়ান্ত নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে এই ফরম পূরণ আবশ্যক। নির্ধারিত সময়ের মধ্যেও যেসব প্রার্থী ফরম পূরণ করেননি, তাদের রেজিস্ট্রেশন নম্বর ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।
এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে — ১১০০৫৩৯৯, ১১০০৮৪৩৭, ১১০০৮৭৭২, ১১০১৫০৪৫, ১১০১৯২৫৯, ১১০১৯৪৫৬, ১১০১৯৮৭৪, ১১০২০০৬৫, ১১০২২৩৩৫, ১১০২৬৭৪৬, ১১০২৮৩৭২, ১১০২৯৬৪৬, ১১০৩০২৮০, ১১০৩০৫৮৫, ১১০৪৮৫৪৪, ১১০৫০৩২৩, ১১০৫৪৯৩২, ১১০৫৫৪৪২, ১১০৫৭৩০২, ১১০৫৯০৫০, ১১০৬০৩৪৫, ১১০৬৩৮৯৯, ১১০৬৪৯৫৪, ১১০৬৬৭৩২, ১১০৬৭৩৫৭, ১১০৭৭১৩৮, ১১০৯২২২৩, ১১০৯৫৪০৪, ১১১১৯০৪২, ১১১৩৫৫৫৪, ১১১৩৬২৩৮, ১১১৪১১৪৪, ১১১৪৫৩৮৯, ১১১৫১৬৩৭, ১১১৫৪৩২৪, ১১১৫৬৯০৯, ১১১৬৬৯৩৮, ১৩০০২৪০২, ১৩০১১০১৭, ১৩০১৬২৪৮, ১৪০০২৭৮৩, ১৪০২৩৪২৩, ১৫০০৪৪৪২, ১৮০০৫৬২৩, ১৮০১৪৬৩৩ ও ১৮০১৯৪৬০।
বিজ্ঞপ্তিতে আগামী ১১ আগস্টের মধ্যে এই ৪৬ জন প্রার্থীকে নির্ধারিত লিংকে গিয়ে (https://forms.gl/XDRX2YoBoAhUpxTB8) গুগল ফরমটি পূরণ করার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে পিএসসি।

সময়ের কণ্ঠস্বর অনলাইন ডেস্ক : 










