ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন মন্ত্রীসভা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু গাজীপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি কাপাসিয়ায় লেখক সম্মেলন, জাতীয় সেমিনার, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত  “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামুলক প্রচারণা কর্মসুচি” সম্পন্ন লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাগমারায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিন দ্বীপে যেতে সরকারের দেওয়া ১২ নির্দেশনা মানতে হবে  ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীন বরণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি
রাজধানীর কমলাপু্রস্থ রেলওয়ে রেস্ট হাউজে ত্রিপক্ষীয় বৈঠক-

ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল যুক্ত হচ্ছে যৌথ ব্যবস্থাপনায়

চট্টগ্রামের পর স্বাস্থ্য সেবা বিভাগ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কমলাপু্রস্থ রেলওয়ে রেস্ট হাউজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহ যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য গত ২১ এপ্রিল ২০২৫ খ্রি: রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর প্রেক্ষিতে হাসপাতালসমূহ পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালসমূহে সুষ্ঠু ও কার্যকর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে অর্থ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ত্রিপক্ষীয় সভাটি অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল একত্রিত হয়ে ‘চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। সভায় যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত নতুন তিনটি হাসপাতাল সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে উপর্যুক্ত তিন বিভাগের করণীয় নির্ধারণে ১০০ দিনের একটি বিশেষ কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন অন্যান্য হাসপাতালসমূহও পর্যায়ক্রমে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে। এসব হাসপাতালে রেল কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সাধারণ জনগণও স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে।

সভায় অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ তিন মন্ত্রণালয়/বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাঁরা ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন ও ঢাকা রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন মন্ত্রীসভা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু

রাজধানীর কমলাপু্রস্থ রেলওয়ে রেস্ট হাউজে ত্রিপক্ষীয় বৈঠক-

ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল যুক্ত হচ্ছে যৌথ ব্যবস্থাপনায়

আপডেট সময় ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫