ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন মন্ত্রীসভা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু গাজীপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি কাপাসিয়ায় লেখক সম্মেলন, জাতীয় সেমিনার, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত  “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামুলক প্রচারণা কর্মসুচি” সম্পন্ন লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাগমারায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিন দ্বীপে যেতে সরকারের দেওয়া ১২ নির্দেশনা মানতে হবে  ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীন বরণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি
নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে-

গাজীপুরে ৪০ নতুন ওএমএস ডিলার নিয়োগ

গাজীপুরে ৪০ নতুন ওএমএস ডিলার নিয়োগ

গাজীপুর মহানগরে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ৪০ জন নতুন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশের সহকারী কমিশনার মাহবুবুল আলম, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম, গাজীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাইয়া রানু, এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমদ সুফলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডে মোট ৬৯টি ওএমএস কেন্দ্র রয়েছে, যেখানে সরকার নির্ধারিত দামে চাল ও আটা বিক্রি করা হয়। এর মধ্যে পূর্বে লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নিয়োগ হয়েছিল। বৃহস্পতিবারের লটারিতে অবশিষ্ট ৪০টি কেন্দ্রের জন্য ডিলার নির্বাচন করা হয়।

এ নিয়োগ প্রক্রিয়ায় ৪২৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে কাগজপত্রে ত্রুটি থাকায় ৬২টি আবেদন বাতিল হয়। অবশিষ্ট ৩৬১ জন প্রার্থীর মধ্যে স্বচ্ছ লটারির মাধ্যমে ৪০ জনকে আগামী পাঁচ বছরের জন্য ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারা সরকারের নির্ধারিত দামে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকায় বিক্রি করবেন, যা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন মন্ত্রীসভা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু

নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে-

গাজীপুরে ৪০ নতুন ওএমএস ডিলার নিয়োগ

আপডেট সময় ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫