ঢাকা
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন মন্ত্রীসভা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু
গাজীপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
কাপাসিয়ায় লেখক সম্মেলন, জাতীয় সেমিনার, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
“নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামুলক প্রচারণা কর্মসুচি” সম্পন্ন
লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী
জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাগমারায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সেন্টমার্টিন দ্বীপে যেতে সরকারের দেওয়া ১২ নির্দেশনা মানতে হবে
ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীন বরণ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি
আন্দোলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকার পথে-
কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি
-
সংবাদ প্রেরক : মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী। - আপডেট সময় ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- ৫৯৮ বার পড়া হয়েছে
“শিক্ষকের অগ্রগতি, দেশের উন্নতি ”—এই শ্লোগানকে সামনে রেখে এমপিও ভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে আন্দোলনে যোগদানের নিমিত্তে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ রাজধানী ঢাকার পথে প্রভাতে রওনা হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) প্রভাতে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও হাজারীহাট হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ সাদি ভুঞার নেতৃত্বে শিক্ষকরা ঢাকায় চলমান কেন্দ্রীয় শিক্ষক আন্দোলনে যোগ দিতে রওনা দেন।
তারা ২০% বাড়িভাড়া , ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদান এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও ন্যক্কারজনক আচরণের প্রতিবাদসহ তিন দফা দাবির পক্ষে ঐক্যমত প্রকাশ করেন।
শিক্ষক নেতারা বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির জন্য শিক্ষকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা সময়ের দাবি।অতীতের এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী ও সরকারি বৈষম্য লাগবে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পরও সারকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বরং দিন যত অতিবাহিত হচ্ছে বৈষম্যও তত বৃদ্ধি পাচ্ছে। সরকারি- বেসরকারি(এমপিও ভুক্ত) বৈষম্য লাগব এবং তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”এখন এমপিও ভুক্ত শিক্ষক প্রতিশ্রুতিতে আন্দোলন ভঙ্গ করবেনা বরং সরকারের প্রজ্ঞাপন পেলেই শিক্ষকগণ আন্দোলন সমাপ্ত করবেন।
জনপ্রিয় সংবাদ











