ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন মন্ত্রীসভা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু গাজীপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি কাপাসিয়ায় লেখক সম্মেলন, জাতীয় সেমিনার, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত  “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামুলক প্রচারণা কর্মসুচি” সম্পন্ন লেবার পার্টির দলীয় মনোনয়ন পেলেন শাহ মাছুম ফারুকী জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাগমারায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিন দ্বীপে যেতে সরকারের দেওয়া ১২ নির্দেশনা মানতে হবে  ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীন বরণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে--

আগামীকাল গাজীপুরে পালিত হবে বিশ্ব মান দিবস 

আগামীকাল ১৪ অক্টোবর, বিশ্ব মান দিবস ( World Standards Day)। পণ্যের গুনগত মান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘Shared vision for a better world-Standards for SDGs’ যার ভাবার্থ –‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

বিশ্ব মান দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুরের উদ্যোগে ও জেলা প্রশাসন গাজীপুরের সার্বিক সহযোগিতায় ভাওয়াল সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাফিসা আরেফীন, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. চৌধুরী মো. যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর এবং আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গাজীপুর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মো.মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই-গাজীপুর আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান এস.এম তালাত মাহমুদ।

বিএসটিআই-গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএসটিআই-গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জানান, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। তিনি আরো জানান, অনুষ্ঠানে বিএসটিআই'র কার্যক্রমের উপর ভিডিও প্রদর্শন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন মন্ত্রীসভা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে--

আগামীকাল গাজীপুরে পালিত হবে বিশ্ব মান দিবস 

আপডেট সময় ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫