টেকসই প্রবৃদ্ধি ও পেশাগত কর্মদক্ষতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন পর্যায়ের আইএফআইসি ব্যাংকের ৯০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
৩ আগস্ট, রোববার রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ১৬ জন কর্মকর্তার কাছে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপশাখা থেকে পদোন্নতি পাওয়া আরো ৭৪ জন কর্মকর্তার কাছে ভার্চুয়ালি পদোন্নতিপত্র দেওয়া হয়।
এ সময় সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার পেছনে সবচেয়ে বড় শক্তি আমাদের কর্মীরা। প্রত্যয়ী, নিষ্ঠাবান ও কর্মদক্ষ কর্মীই আমাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। মেধা ও সাফল্যের স্বীকৃতি যেমন ব্যক্তিগত অর্জনের অনুভূতি জাগিয়ে তোলে, তেমনি প্রতিষ্ঠানের ভেতরে একটি সহযোগিতাপূর্ণ ও উদ্দীপনাময় পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে, যা ভবিষ্যতের পথচলাকে আরও দৃঢ় করে।

সময়ের কণ্ঠস্বর অনলাইন ডেস্ক : 










